Skip to main content

Posts

Showing posts with the label Featured
শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন , করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘরে থাকুন , সুস্থ থাকুন -------- STAY HOME STAY SAFE protect your family

শুভ জন্মদিন কিংবদন্তি সত্যজিৎ রায়

শুভ জন্মদিন কিংবদন্তী সত্যজিৎ রায় ১৯২১ সালের আজকের দিনে (২ মে) কলকাতা শহরের বাংলা সাহিত্য ও শিল্প খ্যাতনামা রায় পরিবারে জন্মগ্রহণ করেন সত্যজিৎ রায়। বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন তিনি।তার পূর্বপুরুষেরা  কিশোরগঞ্জের জমিদার ছিলেন। তাঁর পিতা সুকুমার রায় এবং পিতামহ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী দুজনই জনপ্রিয় বাঙালি শিশুসাহিত্যিক। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তাঁর কর্মজীবন একজন চিত্রকর হিসেবে শুরু হয় তবে কলকাতায় ফরাসি চলচ্চিত্র নির্মাতা জঁ রনোয়ারের সাথে সাক্ষাৎ পরর্তীতে ইতালীয় চলচ্চিত্র লাদ্রি দি বিচিক্লেত্তে (বাইসাইকেল চোর) দেখার পর তিনি চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ হন। তাঁর পেশাগত জীবন বেশ বৈচিত্র্যময়। তিনি একাধারে চলচ্চিত্র পরিচালক,প্রযোজক,চিত্রনাট্যকার,গীতিকার,সঙ্গীত পরিচালক,লিপিকলাবিদ,অঙ্কনশিল্পী,লেখক নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।তাছাড়া তাঁর লেখা বইয়ের কথা আর নতুন করে কর বলার কিছু নেই। তাঁর অমর সৃষ্টি গোয়েন্দা ফেলুদা, প্রফেসর শঙ্কু,জটায়ু,তোপসে সৃষ্টিশীলতার স্বাক্ষর বয়ে চলছে প্রজন্ম থেকে প্রজন্ম...

ভাওয়াল রাজ সন্ন্যাসী মামলা

বিংশ শতকের প্রথমদিকের একটি বিখ্যাত মামলা "ভাওয়াল রাজ সন্ন্যাসী মামলা "যা ফরেনসিক বিজ্ঞানে ও অনেক গুরুত্ব বহন করে। গাজীপুর জেলা শহরের প্রাণকেন্দ্রে কালের সাক্ষী হয়ে প্রায় অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি। ভাওয়ালের রাজবাড়ি ছিল ভাওয়াল এস্টেটের মূল পরিচালনা কেন্দ্র। পরিধি এবং আয়ের দিক থেকে পূর্ব বাংলার নওয়াব এস্টেটের পরেই ছিল ভাওয়াল এস্টেটের জমিদারির অবস্থান। আয়তন এবং কক্ষের হিসেবে এটি একটি বিশাল আকারের রাজবাড়ি। প্রায় ৫ একর জায়গার ওপর রাজবাড়িটি নির্মিত। এ রাজবাড়ির পশ্চিম পাশে রয়েছে বিশাল একটি দীঘি এবং সামনে রয়েছে বিশাল সমতল একটি মাঠ। এই রাজবাড়ীর আওতায় ভাওয়াল এস্টেট প্রায় ৫৭৯ বর্গমাইল (১,৫০০ কিমি) এলাকা জুড়ে ছিল। সম্পূর্ণ জমিদারিটি কয়েকটি সার্কেলে বিভক্ত ছিল। বর্তমানে ভাওয়াল এস্টেটের কর্মকাণ্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি সংস্কার বোর্ড পরিচালনা করে। মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকে একেবারে পেছনে যেতে হলে হাঁটতে হবে অনেকটা পথ, পেরুতে হবে অনেক অলিন্দ আর বারান্দা। ক্ষণে ক্ষণে চোখ আটকে যাবে বিভিন্ন স্থাপত্য নিদর্শনে। বিশাল এ রাজপ্রাসাদটির বিশা...