Skip to main content

Posts

Showing posts with the label সফলদের স্বপ্নগাথা
শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন , করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘরে থাকুন , সুস্থ থাকুন -------- STAY HOME STAY SAFE protect your family

শুভ জন্মদিন কিংবদন্তি সত্যজিৎ রায়

শুভ জন্মদিন কিংবদন্তী সত্যজিৎ রায় ১৯২১ সালের আজকের দিনে (২ মে) কলকাতা শহরের বাংলা সাহিত্য ও শিল্প খ্যাতনামা রায় পরিবারে জন্মগ্রহণ করেন সত্যজিৎ রায়। বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন তিনি।তার পূর্বপুরুষেরা  কিশোরগঞ্জের জমিদার ছিলেন। তাঁর পিতা সুকুমার রায় এবং পিতামহ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী দুজনই জনপ্রিয় বাঙালি শিশুসাহিত্যিক। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তাঁর কর্মজীবন একজন চিত্রকর হিসেবে শুরু হয় তবে কলকাতায় ফরাসি চলচ্চিত্র নির্মাতা জঁ রনোয়ারের সাথে সাক্ষাৎ পরর্তীতে ইতালীয় চলচ্চিত্র লাদ্রি দি বিচিক্লেত্তে (বাইসাইকেল চোর) দেখার পর তিনি চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ হন। তাঁর পেশাগত জীবন বেশ বৈচিত্র্যময়। তিনি একাধারে চলচ্চিত্র পরিচালক,প্রযোজক,চিত্রনাট্যকার,গীতিকার,সঙ্গীত পরিচালক,লিপিকলাবিদ,অঙ্কনশিল্পী,লেখক নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।তাছাড়া তাঁর লেখা বইয়ের কথা আর নতুন করে কর বলার কিছু নেই। তাঁর অমর সৃষ্টি গোয়েন্দা ফেলুদা, প্রফেসর শঙ্কু,জটায়ু,তোপসে সৃষ্টিশীলতার স্বাক্ষর বয়ে চলছে প্রজন্ম থেকে প্রজন্ম...

ভ্লাদিমির লেনিন (Vladimir Lenin)

আজ ২২ এপ্রিল ,সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, কমরেড লেনিনের জন্মদিন। এই দিবসটি বিশ্বের বিভিন্ন দেশের শ্রমিক শ্রেণী ও জনগণ লেনিন দিবস হিসাবে পালন করে থাকে। তাই আজকের দিনে কমরেড লেনিন কে নিয়ে কিছু তথ্য। ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ ওরফে লেনিন ( এপ্রিল ২২ ,১৮৭০ – জানুয়ারি ২১, ১৯২৪) ছিলেন একজন মার্কসবাদী রুশ বিপ্লবী এবং কমিউনিস্ট রাজনীতিবিদ। লেনিন অক্টোবর এবং মহান নভেম্বর বিপ্লবে বলশেভিকদের প্রধান নেতা ছিলেন। তিনি সোভিয়েত ইউনিয়নের প্রথম রাষ্ট্রপ্রধান। তার প্রশাসনের অধীনে, রাশিয়া এবং তারপরে বৃহত্তর সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার কমিউনিস্ট পার্টি দ্বারা পরিচালিত একপার্টির সাম্যবাদী রাষ্ট্র হয়ে ওঠে। আদর্শগতভাবে একজন সাম্যবাদী হয়ে, তিনি মার্কসবাদের একটি বৈচিত্র্যপূর্ণ বিকাশ করেছিলেন যা লেনিনবাদ নামে পরিচিত। তার ধারণাগুলি মরণোত্তরভাবে মার্কসবাদ-লেনিনবাদ হিসাবে সংজ্ঞায়িত হয়েছিল । ব্যক্তিগত বিবরণ জন্ম - ২২ এপ্রিল ১৮৭০, সিমবির্স্ক, রাশিয়া মৃত্যু - ২১ জানুয়ারি ১৯২৪, সোভিয়েত ইউনিয়ন জাতীয়তা - সোভিয়েত রাশিয়ান রাজনৈতিক দল - সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি দাম্পত্য সঙ্গী - নাদেঝদা ...

সহকারী জজ এর সাক্ষাৎকার -১

আরিফা চৌধুরী হিমেল পেশায় সহকারী জজ। বর্তমানে কর্মরত মানিকগঞ্জে। জন্ম ১৯৯২ সালের ৩০ জুন। জন্মস্থান বরিশাল। বাবা মো. হান্নান চৌধুরী এবং মা হেনা চৌধুরী। শিক্ষাগ্রহণ করেছেন ব্যাপটিস্ট মিশন বালিকা বিদ্যালয়, অমৃত লাল দে মহাবিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। সম্প্রতি তার স্বপ্ন ও সফলতার গল্প শুনিয়েছেন। ছোটবেলা কেমন কেটেছে? বেড়ে ওঠার গল্প শুনতে চাই— আরিফা চৌধুরী হিমেল: ছোটবেলা কেটেছে বরিশাল শহরে। আমার বড় হয়ে ওঠা যৌথ পরিবারে। ছোটবেলা থেকেই আমি একটু দুরন্ত ছিলাম। স্কুল-কলেজে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, নাচ—সবকিছুতেই অংশগ্রহণ করার চেষ্টা করতাম। প্রাতিষ্ঠানিকভাবে কখনো কিছু শেখার সুযোগ হয়নি। আমার ফুফু এবং বোন তাসমী চৌধুরীর কাছে ছোটবেলায় ঘরে বসেই নাচ, গান শিখেছি। পরবর্তীতে আমার মা একজন গানের শিক্ষকের কাছে নিয়ে যান। তার কাছে কিছুদিন গানের হাতেখড়ি হয় এবং নতুন কুড়িতে অংশগ্রহণের সুযোগ পাই। পরিবার থেকে নিয়ম করে দেওয়া ছিল রেজাল্ট ভালো না হলে কোনো কিছুই করা যাবে না। তাই পড়াশোনা ঠিক রেখেই সবকিছু করতে হতো। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার পর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়। তাই কলেজে প...

বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী - সান্না মারিন (ফিনল্যান্ড)

Sanna Marin, Prime Minister of Finland, is the youngest female serving world leader. Only at the age of 34 years while being a new mother, she was sworn in as the Prime Minister of Finland. She entered into politics in 2012 as a member of Social Democratic Party of Finland. Background: Sanna Marin was born 16th November 1985 at the capital city of Finland, Helsinki. At a young age she lived in various cities and finally settled in the southern city of Tampere. Her mother and Father separated when she was very young due to her father’s struggle with alcoholism. Later her mother had a same sex partner. Sanna Marin comes from a rainbow family. When she was growing up it was not considered as a real family. This helped her grow her political philosophy that everyone is equal. She quotes, “For me people has always been equal. It’s not a matter of opinion. That’s the foundation for everything.” Marin graduated from high school in 2004 from Prikkla High School. She wa...

শীর্ষ ধনী - জেফ বেজোস

বিশ্বের সবচেয়ে ধনী লোক কে? - এ প্রশ্ন করা হলে কিছুদিন আগেও উত্তর হতো: মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। কিন্তু এখন আর তা নয়। কারণ আপনি এই লাইনটি পড়তে পড়তেই বিশ্বের আরেক প্রান্তে এক ব্যক্তি সেকেন্ডে ২,৪৮৯ ডলার বা ২,১১,৪৭৪/- টাকা কামিয়ে ফেলছেন! অবিশ্বাস্য মনে হলেও টানা আঠারো বছর পৃথিবীর শীর্ষ ধনীর অবস্থান ধরে রাখা বিল গেটসকে টপকে জেফ বেজোস দখল করে নিয়েছেন শ্রেষ্ঠ ধনীর খেতাব যার বর্তমান মোট সম্পত্তির পরিমান প্রায় ১৩৮ বিলিয়ন ইউ এস ডলার বা প্রায় ১১ লক্ষ ৭৩ হাজার কোটি টাকা যা বা ংলাদেশের বার্ষিক বাজেটের দ্বিগুনের ও বেশী। ( বাংলাদেশের ২০১৯-২০২০ অর্থবছরে জাতীয় বাজেট ধরা হয়েছে প্রায় ৫ লক্ষ ২৩ হাজার, ১৯০ কোটি টাকা ) ছোটবেলা থেকেই বিল গেটসের গল্প শুনে এসেছি আমরা, কিন্তু জেফ বেজোসের এই রাজকীয় উত্থানের গল্প অনেকেরই জানা নেই। ওয়াল স্ট্রিটের চাকরি থেকে বই বিক্রেতা- হরেক পেশায় হরেক প্রচেষ্টায় তাঁর আজকের কিংবদন্তী হয়ে ওঠার পথে গল্প রয়েছে অনেক। তেমনই কিছু গল্প নিয়ে এই লেখাটি। জেফ বেজোস খ্যাতিমান হয়েছেন আমাজনের (Amazon.com) প্রতিষ্ঠাতা হিসেবে। আজকের এই অনলাইন...

ইলন মাস্ক - এ যুগের আয়রন ম্যান

মার্ভেল কমিক্সের রঙিন পাতার টনি স্টার্ককে কে না চেনে? একদিকে তার পরিচয় যেমন বিখ্যাত বিজ্ঞানী-বিলিয়নিয়ার, অন্যদিকে লালরঙা লৌহ বর্মে আবৃত হওয়ামাত্র পৃথিবীবাসীর জন্য সে আয়রনম্যান। ফিকশন কমিক্সের পাতায় আয়রনম্যান যেমন বিজ্ঞানের সকল অসম্ভবকে তার জেটপ্যাকে ভর করে সম্ভবপর করতো, ঠিক তেমনি বাস্তবের পৃথিবীতেও কিন্তু এমন একজনের দেখা মেলে যিনি তাঁর অসাধারণ উদ্ভাবনী বৈজ্ঞানিক চিন্তাধারা দিয়ে নতুনভাবে রূপ দিচ্ছেন আমাদের চারপাশকে। নাম তাঁর- ইলন মাস্ক। প্রায় 29.5 বিলিয়ন মার্কিন ডলার সম্পত্তির মালিক ইলন মাস্ককে বর্তমান বিশ্বের সবচেয়ে সফল উদ্যোক্তা হিসেবে পরিচয় দেয়া হয়। বিচিত্র চিন্তাধারার এই মানুষটির আপাদমস্তক জীবনধারা আমাদের অনেক বেশি অনুপ্রেরণার জোগান দেয়। অনেকের মতে হালের ইলন মাস্ক অনেকটাই সেই কেএফসির কর্নেল স্যান্ডারস কিংবা আলিবাবার জ্যাক মা এর প্রতিচ্ছবি, যারা শত ব্যর্থতা পেছনে ফেলে সাফল্যের চূড়ায় আহরণে সক্ষম হয়েছিলেন। ক্ষুদ্র কম্পিউটার প্রোগ্রামিং থেকে শুরু করে মঙ্গলের লাল মাটিতে প্রাণের বিকাশে পদচারণ- এত লম্বা যাত্রাপথটা কিন্তু মোটেও সুগম ছিলো না। দেখে আসা যাক প্র...