Skip to main content

Posts

Showing posts with the label জানার আছে অনেক কিছু
শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন , করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘরে থাকুন , সুস্থ থাকুন -------- STAY HOME STAY SAFE protect your family

সুপ্রীম লিডার কিম জং উন সম্পর্কে কতটা জানেন?

দুনিয়াবাসীর কাছে রহস্যে ঘেরা এক রাষ্ট্র উত্তর কোরিয়া। এই দেশের অভ্যন্তরীণ বিষয়াদির খুব সামান্য পরিমাণ ই বিশ্ববাসীর জানতে পেরেছে। তাদের রাষ্ট্র নেতা কিম জং উন এর উদ্ভ্রান্ত আচরণ আর ক্রমাগত মিসাইল ছোড়ার হুমকি ধামকি তাকে সাধারণ মানুষের আগ্রহের বিষয় বস্তু করে তুলেছে। দোর্দণ্ডপ্রতাপ উত্তর কোরিয়ার শাসক কিম জং উনকে কতটা চিনি আমরা? আজ চোখ রাখা যাক, কিম জং উন সংক্রান্ত নানানতর অজানা তথ্যে। জন্ম কিম জং-উনের বাবা কিম জং-ইলের তিনজন স্ত্রী ছিল বলে জানা যায়। সেই তিন ঘরে তার মোট ছয় সন্তান জন্ ম নিয়েছিলো। কিম জং-ইলের প্রথম স্ত্রী ১৯৭১ সালে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে স্বামীর সাথে তার ছাড়াছাড়ি হয়ে যায়। নির্বাসনে থাকাবস্থায় মস্কোতে তার মৃত্যু হয়। দ্বিতীয় স্ত্রীর ঘরে কোনো পুত্রের জন্ম হয় নি, সেখানে জন্ম হয় দুই কন্যা সন্তানের। জং-ইলের তৃতীয় স্ত্রী কো ইয়ং-হোই ছিলেন জাপানী বংশোদ্ভূত এক গায়িকা ও নৃত্যশিল্পী। এ ঘরে কিম জং-চল ও কিম জং-উন নামক দুই পুত্র এবং কিম ইয়ো-জং নামক এক কন্যা সন্তানের জন্ম হয়। ছোটবেলায় কিম জং উন উনের জন্মদিনটি কোরিয়ানদের কাছে আজও অজানা। দি...

চাঁদ কি কারো ব্যাক্তিগত সম্পদ?

এই রাত তোমার আমার; ঐ চাঁদ তোমার আমার; শুধু দুজনের -গৌরীপ্রসন্ন  মজুমদারের লেখা হেমন্ত মুখপ্যাধ্যায়ের কন্ঠে গাওয়া একটি বিখ্যাত গানের লাইন। কিন্তু আসলেই কি চাঁদ আমাদের কারো ব্যক্তিগত সম্পদ হতে পারে? চলুন জেনে আসি এই মজার প্রশ্নের কোনো উত্তর আছে কিনা।  চাঁদ কি কারো ব্যক্তিগত সম্পদ? পৃথিবীর প্রথম মানুষ হিসাবে প্রায় ৫০ বছর আগে নিল আর্মস্ট্রং চাঁদে পা রাখেন। এরপর তার বিখ্যাত বক্তব্যটি ছিল-    মানুষের এই ক্ষুদ্র পদক্ষেপটি মানব সভ্যতাকে বহুদূর এগিয়ে নিয়ে গেল স্নায়ু যুদ্ধের সময় মহাকাশ অভিযান শুরুর পরপরই মহাকাশের নানা বস্তুর মালিকানার বিষয়টি একটি ইস্যু হয়ে ওঠে। যখন নাসা তাদের প্রথম মনুষ্যবাহী মহাকাশযান চাঁদে পাঠানোর পরিকল্পনা গ্রহণ করে, তখন জাতিসংঘে " বহির্জগতের মহাকাশ চুক্তি " বা " The Outer Space Treaty " নামের একটি চুক্তিপত্র গ্রহণ করা হয়। ১৯৬৭ সালের ওই চুক্তিতে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাজ্য। সেখানে বলা হয়, পৃথিবীর বাইরের মহাশূন্যে, চাঁদ এবং অন্যান্য যেসব বস্তু রয়েছে, সেখানে কোন দেশ দখল বা অন্য কোনভাবে নিজেদের সম্পত...

গেম কথন : পাবজি

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে থেমে গেছে স্বাভাবিক জীবনযাত্রা । সংক্রমণের ঝুঁকি থাকায় বের হতে পারছেন না ঘর থেকে । স্কুল ,কলেজ , বিশ্ববিদ্যালয় রয়েছে বন্ধ । এমনবস্থায় এই লকডাউনে বন্ধুবান্ধবের কাছে শুনে থাকতে পারেন পাবজি অথবা কল অফ ডিউটির নাম । এই অবসরে মোবাইল বা পিসিতে অনেকেও খেলতেও শুরু করে দিয়েছেন এই ব্যাটেল রয়্যাল ধাঁচের গেমগুলো । কিন্তু কখনো জানা হয়েছি কি এর ইতিহাস ? কারাই বা শুরু করলো জনপ্রিয় এই গেমের সূচনা ? জাপানী লেখক কোশুন তাকামি ’ র “ব্যাটেল রয়্যাল,১৯৯৩ ” উপন্যাস অবলম্বনে ২০০০ সালে জাপানি চলচ্চিত্র পরিচালক কিনজি ফুকাসাকু প্রযোজনা করেন “ব্যাটেল রয়্যাল ” নামে জাপানি একটি চলচ্চিত্র । যেটার মূল উপজিব্য ছিলো একটি দ্বীপে আটকে পড়া বিয়াল্লিশ জন শিক্ষার্থীর বেঁচে থাকার লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে থাকা । সেই চলচ্চিত্রে অনুপ্রাণিত হয়ে আয়ারল্যান্ডের ব্র্যান্ডন গ্রীন নামের জনৈক ফটোগ্রাফার ও একজন ওয়েব ডেভেলপারের মাথায় প্রথম আসে পাবজির (PLAYER UNKNOWN’S  BATTLE GROUND) ভাবনা । Poster of Battle Royale (2000) ভালোবাসার টানে ব্রাজিলে যান ব্রেন্ডন গ্রীন সেখানে...