Skip to main content
শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন , করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘরে থাকুন , সুস্থ থাকুন -------- STAY HOME STAY SAFE protect your family

গেম কথন : পাবজি




করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে থেমে গেছে স্বাভাবিক জীবনযাত্রা । সংক্রমণের ঝুঁকি থাকায় বের হতে পারছেন না ঘর থেকে । স্কুল ,কলেজ , বিশ্ববিদ্যালয় রয়েছে বন্ধ । এমনবস্থায় এই লকডাউনে বন্ধুবান্ধবের কাছে শুনে থাকতে পারেন পাবজি অথবা কল অফ ডিউটির নাম । এই অবসরে মোবাইল বা পিসিতে অনেকেও খেলতেও শুরু করে দিয়েছেন এই ব্যাটেল রয়্যাল ধাঁচের গেমগুলো । কিন্তু কখনো জানা হয়েছি কি এর ইতিহাস ? কারাই বা শুরু করলো জনপ্রিয় এই গেমের সূচনা ?


জাপানী লেখক কোশুন তাকামি’র “ব্যাটেল রয়্যাল,১৯৯৩” উপন্যাস অবলম্বনে ২০০০ সালে জাপানি চলচ্চিত্র পরিচালক কিনজি ফুকাসাকু প্রযোজনা করেন “ব্যাটেল রয়্যাল” নামে জাপানি একটি চলচ্চিত্র । যেটার মূল উপজিব্য ছিলো একটি দ্বীপে আটকে পড়া বিয়াল্লিশ জন শিক্ষার্থীর বেঁচে থাকার লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে থাকা । সেই চলচ্চিত্রে অনুপ্রাণিত হয়ে আয়ারল্যান্ডের ব্র্যান্ডন গ্রীন নামের জনৈক ফটোগ্রাফার ও একজন ওয়েব ডেভেলপারের মাথায় প্রথম আসে পাবজির (PLAYER UNKNOWN’S  BATTLE GROUND) ভাবনা ।

Poster of Battle Royale (2000)


ভালোবাসার টানে ব্রাজিলে যান ব্রেন্ডন গ্রীন সেখানে প্রেমিকার সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ার দুই বছর পর ব্রাজিল থেকে ফিরে  আয়ারল্যান্ডে ফিরে আসেন গ্রীণ । আয়্যারল্যান্ড সরকারের দেওয়া  বেকার ভাতা পেয়ে দিনানিপাত করছিলেন গ্রীন , এই অলস সময়টাতে নিজের বিষণ্ণ সময়টাকে পার করেছেন প্লে-স্টেশনে গেম খেলে , কিন্তু কোথাও যেন তিনি পূর্ণতা পাচ্ছিলেন না ।

Brendan Greene


একজন ওয়েব ডেভেলপার হওয়ায় কিছুটা কোডিং ব্রেন্ডনের আগে থেকেই জানা ছিলো সে সুবাদে তিনি ARMA 2 (Armed Assault) গেমের মোডিফিকেশন নিয়ে কাজ করতে শুরু  করেন । মূলত ARMA (Armed Assault) হলো একধরনের Stand Alone (FPS-First Person Shooting Game ) Game যেখানে গ্রীণ লক্ষ্য করেন গেমের গ্রাফিক্সের যাবতীয় ডিটেলস ও যুদ্ধ কৌশল ।

Arma 2 , PC Game Poster 


এই থেকে অনুপ্রাণিত হয়ে তিনি DayZ(Zombie apocalypse) গেম  মডিফিকেশনে মনোযোগ দেন এবং ARMA 2 এর মোড থেকে তৈরি করেন DayZ(Zombie apocalypse) যা স্ট্রিম হতে থাকে Twitch এ 



(Twitch হলো গ্লোবাল অনলাইন স্ট্রিমিং সাইট যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তের গেমাররা তাদের গেম সরাসরি সম্প্রচার/ স্ট্রিম করতে পারে )  

Twitch এ ব্রেন্ডনের মোড ভার্সন স্ট্রিমে আকৃষ্ট হয়ে সনি অনলাইন এন্টারটেইনমেন্ট (বর্তমানে Day Break )  পরামর্শক হিসেবে গ্রীনকে নিয়োগ করে তাদের Zombie apocalypse ধাঁচের গেম H1Z1 এর জন্য যা পরবর্তীতে সকলের কাছে পরিচিত হয়ে উঠে H1Z1-King of the Kill নামে ।



 ফেব্রুয়ারি ২০১৬ তে ব্রেন্ডন গ্রীণের ডাক পড়ে দক্ষিন  কোরিয়ার  গেম ডেভলপমেন্ট কোম্পানি “ব্লুহোল (Bluehole)” এর কাছে , সেখানে এসেই খুলে যায় ভাগ্য ।


ব্লুহোল কোম্পানি ব্রেন্ডনের “ব্যাটেল রয়্যাল” ধাঁচের গেম  আইডিয়াকে পুঁজি করে ডেভেলপ করে PUBG (PLAYER UNKNOWN’S BATTLEGROUND), ব্রেন্ডন হয়ে যান পাবজি’র ক্রিয়েটিভ ডিরেক্টর । 



ব্রেন্ডন ও তার দলের মূল লক্ষ্য ছিলো সামান্য কিছু বাগ থাকা সত্ত্বেও দ্রুত গেমটি ক্রেতাদের মাঝে পৌঁছে দেওয়া । একটি ম্যাপ ও ১০০ জন প্লেয়ার সম্বলিত এই অনলাইন গেমটি ক্রেতাদের কাছে বিক্রি শুরু হয় ২০১৭ সালের ২৩ মার্চ , সে বছর রীতিমতো ছয় মাসের মধ্যে গেমটি উপার্জন করে ফেলে প্রায় ১৩ মিলিয়ন মার্কিন ডলার, সর্বাধিক বিক্রীত হয় ৫০মিলিয়ন কপি , গুগোল প্লে-স্টোরে গেমটি ডাউনলোড হয় ২০০ মিলিয়নেরও অধিক বার । গেমারদের ও গেম ডেভেলপারদের আড্ডাখানা Steam এর তথ্যমতে সে সময় অনলাইনে সর্বাধিক খেলা হয় এই গেমটি , সুখবর যে এখনও পাবজি সে স্থান ধরে রেখেছে । 





এরই মাঝে পাবজি তাদের গেমের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পার করে ফেলেছে , এনেছে নিত্য নতুন আপডেট আর ম্যাপ । মিডিয়াম গ্রাফিক্সে খেলার জন্য এনেছে পাবজি লাইট ।



টিম ডেথ ম্যাচ , পে-লোড , রেঞ্জার গিয়ার , ম্যাড মিরামার , স্যান্ড স্ট্রম সহ আকর্ষণীয় ইভেন্ট সংযুক্ত করছে প্রতিনিয়ত । পাবজির ব্যাটেল রয়্যালের ধারনাকে অনুসরণ করে পরবর্তীতে এসেছে আরো একটি জনপ্রিয় গেম Fortnite , এসেছে Free Fire কিন্তু পাবজি রয়েছে তার সিংহাসন আঁকড়ে । 


লেখক ঃ
যোয়াকিম জনি মারান্ডি 
২য় ব্যাচ , আইন ও ভূমি প্রশাসন বিভাগ 
রাজশাহী বিশ্ববিদ্যালয় 


তথ্যসুত্র


  • wikipedia.com/PlayerUnknown_Battlegrounds
  • cnbc.com
  • pubgmobile.com
  • steampowered.com
  • appbrain.com
  • businessinsider.com/battle-royale-fortnite-vs-pubg
  • fragbite.com/ the-story-behind-pubg
  • cnet.com
  • mansworldindia.com/ father-pubg-origin-popular-mobile-game-india
  • roar.media/ online-battlegame-pubg
  • studentscaring.com/ unknown-facts-about-pubg
  • venturebeat.com/ brendan-greene-and-rami-ismail


Comments