বাংলাদেশে বর্তমানে সোনার হরিণ বিসিএস বা বিজেএস। প্রতি বছর লক্ষ লক্ষ স্নাতক বিসিএস এর জন্য আবেদন করেন, বিজেএস এর ক্ষেত্রে সেটা হাজারে। আবেদনকারীর বিপরীতে পদসংখ্যা হিসাব করলে প্রতিযোগীতাটা বিসিএস বা বিজেএস দুইটাতেই সমান। আরও অসংখ্য সরকারি চাকরী থাকলেও কেন এই দুইটা ক্যাডার সার্ভিস এর প্রতি এত আকর্ষণ আমাদের? সেটা নিয়েই এই লেখা লেখা শুরু করার আগে একটা প্রশ্ন, আপনাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনটা সব থেকে বেশি প্রভাবান্বিত করে? অর্থ? ক্ষমতা? সম্মান? খ্যাতি? চ্যালেঞ্জ? নাকি নিরাপত্তা? উত্তরটা ভাবতে থাকেন। এর মধ্যে এই দুইটা ক্যাডার সার্ভিস এর ইতিহাস জেনে আসা যাক। বিসিএসঃ বেসামরিক আমলাতন্ত্রের এই অংশটি একটি উপনিবেশিক উত্তরাধিকার। ব্রিটিশরা ভারতীয় সিভিল সার্ভিস (আইসিএস) এর মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর শাসন করত এবং আইসিএসের বেশিরভাগ কর্মকর্তা ব্রিটিশ ছিলেন। এটি প্রারম্ভিক বিংশ শতাব্দীতে ছিল যে ভারতীয়রাও ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা শুরু করে এবং বেশিরভাগ ভারতীয়রা আইসিএস-তে এটি নির্মাণ করে। ১৯৪৭ সালে ভারতের বিভাজনে সেন্ট্রাল সুপেরিয়র সার্ভিসেস শব্দটিকে পাকিস্তানে ব্যবহার কর...