Skip to main content

Posts

Showing posts with the label বিশ্বরাজনীতি
শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন , করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘরে থাকুন , সুস্থ থাকুন -------- STAY HOME STAY SAFE protect your family

সুপ্রীম লিডার কিম জং উন সম্পর্কে কতটা জানেন?

দুনিয়াবাসীর কাছে রহস্যে ঘেরা এক রাষ্ট্র উত্তর কোরিয়া। এই দেশের অভ্যন্তরীণ বিষয়াদির খুব সামান্য পরিমাণ ই বিশ্ববাসীর জানতে পেরেছে। তাদের রাষ্ট্র নেতা কিম জং উন এর উদ্ভ্রান্ত আচরণ আর ক্রমাগত মিসাইল ছোড়ার হুমকি ধামকি তাকে সাধারণ মানুষের আগ্রহের বিষয় বস্তু করে তুলেছে। দোর্দণ্ডপ্রতাপ উত্তর কোরিয়ার শাসক কিম জং উনকে কতটা চিনি আমরা? আজ চোখ রাখা যাক, কিম জং উন সংক্রান্ত নানানতর অজানা তথ্যে। জন্ম কিম জং-উনের বাবা কিম জং-ইলের তিনজন স্ত্রী ছিল বলে জানা যায়। সেই তিন ঘরে তার মোট ছয় সন্তান জন্ ম নিয়েছিলো। কিম জং-ইলের প্রথম স্ত্রী ১৯৭১ সালে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে স্বামীর সাথে তার ছাড়াছাড়ি হয়ে যায়। নির্বাসনে থাকাবস্থায় মস্কোতে তার মৃত্যু হয়। দ্বিতীয় স্ত্রীর ঘরে কোনো পুত্রের জন্ম হয় নি, সেখানে জন্ম হয় দুই কন্যা সন্তানের। জং-ইলের তৃতীয় স্ত্রী কো ইয়ং-হোই ছিলেন জাপানী বংশোদ্ভূত এক গায়িকা ও নৃত্যশিল্পী। এ ঘরে কিম জং-চল ও কিম জং-উন নামক দুই পুত্র এবং কিম ইয়ো-জং নামক এক কন্যা সন্তানের জন্ম হয়। ছোটবেলায় কিম জং উন উনের জন্মদিনটি কোরিয়ানদের কাছে আজও অজানা। দি...

মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ফিলিস্তিন (Palestine)

মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ফিলিস্তিন ( Palestine) ফিলিস্তিন বা প্যালেস্টাইন, ১৫ নভেম্বর ১৯৮৮ সালে আলজিয়ার্স শহরে নির্বাসনে ঘোষিত একটি রাষ্ট্র, যেখানে প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশন (পিএলও) ও প্যালেস্টাইন জাতীয় পরিষদ (পিএনসি) একপাক্ষিক ভাবে ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা করেছিল । ১৯৮৮ ঘোষণার সময়ে কোনো অঞ্চলেই পিএলওর নিয়ন্ত্রণ ছিল না, যদিও তারা যে অঞ্চলগুলি দাবি করেছিল আন্তর্জাতিকভাবে সেইগুলি ইজরায়েলের দখলে ছিল। আরবরা দাবি করেছি, ১৯৪৭ সালে জাতি সংঘ দ্বারা প্রস্তাবিত ফিলিস্তিন বিভাগ যেভাবে প্রস্তাবিত হয়েছিল, যেখানে ফিলিস্তিন ভূখন্ড (গাজা ভূখন্ড ও ওয়েস্ট ব্যাংক) ছাড়াও ইসরায়েল শাসনাধিন অঞ্চলও ছিল এবং জেরুজালেমকে ঘোষিত রাষ্টের রাজধানী আখ্যা দেওয়া হয়েছিল। দেশের নাম : ফিলিস্তিন ( Palestine) ঘোষিত রাজধানী : পূর্ব জেরুজালেম। প্রশাসনিক কেন্দ্র : (২২ আগস্ট ২০১৯ তারিখে OIC এর ঘোষণা মতে ফিলিস্তিনের স্থায়ী রাজধানী-'বায়তুল মুকাদ্দাস') _ রামাল্লাহ (Ramallah). বৃহত্তর শহর : গাজা ভূখন্ড সরকারি ভাষা : আরবি সরকার : বিধিসম্মত সংসদীয় গণতন্ত্র ।কার্যরত চিহ্নস্বরূপ একটি আধা-রা...

প্রথম বিশ্বযুদ্ধ

আজকের আলোচনার বিষয় প্রথম বিশ্বযুদ্ধ। বিশ্ব রাজনীতি বুঝতে গেলে আপনি কোনোভাবেই এই অংশ বাদে পরিপূর্ণতা পাবেন না। সে জন্যই খুব সহজ ও প্রাঞ্জল ভাষায় আজকের আলোচনা টুকু শুরু করা যাক! তাছাড়া বর্তমান সময়ে সচেতন মানুষদের কিছু কিছু বিষয়ে ন্যুনতম ধারনা থাকা বাঞ্ছনীয়, তারই একটি হচ্ছে বিশ্বযুদ্ধের সম্পর্কে ধারনা। সেই লক্ষ্যেই সহজ ভাষায় সহজ ইতিহাস লেখি আমি।  আজকের বিষয় ১ম বিশ্বযুদ্ধ, কারণ বর্তমান বিশ্ব ব্যবস্থার রূপায়নে অন্যতম ভূমিকা পালন করা একটি ঘটনা হচ্ছে ইউরোপীয়ান মহাযুদ্ধ যা প্রথম বিশ্ব যুদ্ধ নামেই বেশী খ্যাত। ৪ বছর স্থায়ী এই যুদ্ধে দেড়কোটি মানুষ প্রাণ যায় এবং ২ কোটি মানুষ আহত হয়, ৩টি সাম্রাজ্যের পতন হয়, নতুন অনেকগুলো রাষ্ট্রের জন্ম হয় এবং বিশ্বের মানচিত্রে এত বড় ধরনের পরিবর্তন আসে যার রেশ আমরা আজও সহ্য করছি!!!  ইতিহাস এমন ভয়াবহ এবং তাৎপর্যপূর্ণ ঘটনা কমই প্রত্যক্ষ করেছে!  এই ভয়াবহ দূর্যোগ কিভাবে বিশ্লেষন করা যায়?  আজকের সহজ ইতিহাসে, সংক্ষেপে এবং সহজ ভাষায় এই যুদ্ধ শুরু হওয়ার কারন খুঁজে দেখার চেষ্টা করবো। তথ্যভিত্তিক নয় বরং বিশ্লেষন ভিত্তিক ...