রাজশাহী জেলা রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা বা রাজশাহী বিভাগের নাম জেলা। এর আয়তন ২৪০৭.০১ বর্গ কিমি। রাজশাহী জেলা ২৪°০৭´ থেকে ২৪°৪৩´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°১৭´ থেকে ৮৮°৫৮´ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। উত্তরে নওগাঁ জেলা, দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য , কুষ্টিয়া জেলা ও পদ্মা নদী, পূর্বে নাটোর জেলা, পশ্চিমে নবাবগঞ্জ জেলা দ্বারা এই জেলা বেষ্টিত। এ জেলা বরেন্দ্রভূমি, দিয়ারা (দিয়ার) ও চরাঞ্চল নিয়ে গঠিত। রাজশাহীর মোট জনসংখ্যা ২২৮৬৮৭৪; পুরুষ ১১৮৪৪৪৮, মহিলা ১১০২৪২৬। মুসলিম ২১৩৬৭০২, হিন্দু ১১২৬৪৩, বৌদ্ধ ২২৭৬৫, খ্রিস্টান ৫৯৯ এবং অন্যান্য ১৪১৬৫। এ জেলায় সাঁওতাল আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে। নামকরণের ইতিহাসঃ রাজশাহী নামটির উৎপত্তি সম্পর্কে আলোচনা করতে গেলেই কয়েক শতাব্দী পূর্বে ফিরে যেতে হয়। এ শহরের প্রাচীন নামটি ছিল মহাকাল গড়। পরে রূপান্তরিত হয়ে দাঁড়ায় রামপুর-বোয়ালিয়া। এখান থেকে রাজশাহী নামটির উদ্ভব কিভাবে হলো এর সুস্পষ্ট কোন ব্যাখ্যা নাই । ব্রিটিশ আমলের প্রাথমিক যুগের ইতিহাসে ও রাজশাহী নামক কোন জনপদ বা স্থানের উল্লেখ নাই । অনেকে মনে করেন, এই জনপদ একদা বহু হিন্দু, মুসলি...